Activities of Gandhabanik Mahasabha Branch Committees
ঐতিহ্যমণ্ডিত গন্ধবণিক মহাসভার আদর্শ ও উদ্দেশ্য প্রচারে প্রাতঃস্মরণীয় গৌরাংচন্দ্র বণিক, হরিশঙ্কর দাঁ এবং সলিল কৃষ্ণ দে'র উদ্যোগে কলকাতাকে প্রাণকেন্দ্র করে বিভিন্ন জেলায় একটার পর একটা শাখাসমিতি গঠিত হয়েছে। এই গঠিত শাখাসমিতিগুলো মহাসভার পদাঙ্ক অনুসরণ করে মফঃস্বলে নিঃস্বার্থভাবে স্বজাতির সেবায় কাজ করে চলেছেন।
একটা পঞ্জিকা বছরের বিভিন্ন সময়ে শ্রীশ্রী গন্ধেশ্বরী পূজা, শিক্ষা ও বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান, বিধবাভাতা, পূজাবস্ত্র ও শীত বস্ত্র প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসাহ বর্ধক পুরস্কার প্রদান, ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি ও ১৫ই আগস্টকে শ্রদ্ধার সাথে স্মরণ ও উদ্যাপন, বিজয়া সম্মেলন ইত্যাদি কার্যক্রম শাখাসমিতিগুলো দায়িত্ব সহকারে করে আসছেন।
'মোহনলাল-রাধারাণী ও তারাসুন্দরী বণিক'-এর পুণ্যস্মৃতিতে নবদ্বীপে রাধারাণী মিদেরের পাশে রাণীর ঘাট রোডে, 'আনন্দধাম' নির্মিত হয়েছে। প্রত্যেক ঘরসহ স্নানের ঘর, পর্যাপ্ত আলো ও বাতাস এবং গঙ্গার পবিত্র হাওয়ায় এক মনোরম পরিবেশ। এছাড়া আছে স্বাস্থ্যকর রান্নঘর ও খাবার জায়গা।
মহাসভা ভবনের একতলায় অবস্থিত ৩টি আসন বিশষ্ট অতিথি কক্ষটি গত কেয়েক বছর যাবৎ মফঃস্বলবাসী স্বজাতিগণের সেবায় ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া মহাসভাভবন সংলগ্ন শ্রী নাটমন্দিরের দ্বিতলে ৫টি আসন বিশিষ্ট আরও একটি অতিথি কক্ষ গত কেয়েক বছর যাবৎ একইভাবে অতিথি সেবায় নিয়োজিত আছে।
অতিথিগণ মহাসভার কার্যালয়ে অগ্রিম জানিয়ে এলে তিনদিন থাকার সুযোগ পাবেন।
বিগত ৮ই মে ১৯৯৪ সাল থেকে ৯, রাজেন্দ্র দেব রোড, কলকাতা-৭ ঠিকানায় ছাত্রীনিবাস সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিবছরই ৩০ জন ছাত্রীকে ছাত্রীনিবাসে সীট (আসন) বণ্টন করা হয়।
ছাত্রীনিবাসে সরস্বতী পুজো "২৩শে জানুয়ারি", ২৬শে জানুয়ারি নবীন বরণ, ১৫ই আগস্ট অনুষ্ঠিত হয়। আনুষাঙ্গিক খরচ বাবদ প্রতিদিন মাথাপিছু ২৫০ টাকা হিসাবে গ্রহণ করা হয়।
আলোচ্য সময়ে ছাত্রাবাসের সীট (আসন) ৩০টি করে অনুমোদন করা হয়। ছাত্রাবাসে সরস্বতী পূজা, ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্ট নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরই সীটের জন্য প্রাপ্ত আবেদনগুলির ভিত্তিতে ছাত্রদের সাক্ষাৎকারের মাধ্যমে মনোনীত করে সীট (আসন) বণ্টন করা হয়। বর্তমানে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আছেন শ্রী প্রভাস গিরি।
মফঃস্বলবাসী নিম্নমধ্যবিত্ত ও মেধাবী ছাত্রছাত্রী, যারা অর্থাভাবে শিক্ষাগ্রহণে অক্ষম, তাদের শাখাসমিতির মাধ্যমে চিহ্নিত করে বৃত্তি প্রদান করা হয়। প্রায় ৫০ জন ছাত্র/ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়।
স্বজাতীয় ছাত্র/ছাত্রীদের বিগত কয়েক বছর যাবৎ "রবীন্দ্রনাথ বণিক স্মৃতি ছাত্র/ছাত্রী বৃত্তি" মাসিক ৫০০ টাকা হিসাবে প্রদান করা হচ্ছে। এছাড়া মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পুস্তকাদি ক্রয় বাবদ অতিরিক্ত ২০০০ টাকা প্রদান করা হয়।
M.A., M.Sc., C.Com. পাশ করে পরবর্তী PhD, M.Phil, B.Ed., M.B.A., M.C.A., Journalism I Mass Communication, NET/SLET, I.A.S., I.P.S. পাঠের জন্য একজন ছাত্রীকে বার্ষিক ৳৩০০০ বৃত্তি প্রদান করা হয়।
গন্ধবণিক মহাসভার পক্ষ থেকে স্বজাতীয় অসহায় পিতার কন্যার বিবাহের জন্য মহাসভার কর্মকাণ্ডের নতুন সংযোজন হিসাবে অনুদানের ব্যবস্থা করা হয়েছে। মহাসভার কার্যালয় হইতে মুদ্রিত আবেদনপত্রে আবেদন করতে হয়।
গন্ধবণিক মহাসভার পক্ষ থেকে স্বজাতীয় অসহায় স্বজাতির চিকিৎসার জন্য মহাসভার কর্মকাণ্ডের নতুন সংযোজন হিসাবে অনুদানের ব্যবস্থা করা হয়েছে। মহাসভার কার্যালয় হইতে মুদ্রিত আবেদনপত্রে আবেদন করতে হয়।
গন্ধবণিক মহাসভার কর্তৃপক্ষ ২১সি, রাজেন্দ্র দেব রোডস্থিত মহাসভা ভবনে গন্ধবণিক শিক্ষাসমিতির চোরবাগান-জোড়াসাঁকো কেন্দ্রের কার্যালয়, গন্ধবণিক দাতব্যসভার কার্যালয়, গন্ধবণিক পত্র পাবলিশিং সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পূর্ববৎ আলোচ্য বছরগুলোতে অনুমতি দিয়ে আসছেন।
৪৪তম কার্যকরী সমিতির পঞ্চম অধিবেশনে মহাসভার সংবিধান অনুযায়ী পাঁচ (৫) জন ট্রাষ্টী নির্বাচিত হয়ে আসছেন। বর্তমানে অধ্যাপিকা ভারতী দত্ত হাটী ট্রাষ্টীর কার্য পরিচালনা করেছেন।
৫০-তম মহাসম্মেলন পর্যন্ত নিম্নলিখিত কার্যকারকদের মধ্যে কার্যভার বন্টন করা হয়
৫০-তম মহাসম্মেলন পর্যন্ত
বিগত অধিবেশনগুলির সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক/সম্পাদক ও অভ্যর্থনা সমিতির সভাপতি-দের নাম, স্থান ও কাল
| অধিবেশন / কাল | স্থান | সভাপতি | অভ্যর্থনা সমিতির সভাপতি |
|---|---|---|---|
| ১ম — ১৩৩০ | শোভাবাজার | শ্রীরাম চন্দ্র, বর্ধমান | ডঃ অবিনাশচন্দ্র দাস |
| ২য় — ১৩৩১ | চোরবাগান | শ্রী মহাভারত দত্ত, বীরভূম | রায়বাহাদুর তারকনাথ সাধু |
| ৩য় — ১৩৩২ | বরাহনগর | ডঃ অবিনাশচন্দ্র দাস | শ্রী জ্ঞানেশনাথ দে, কলকাতা |
| ৪র্থ — ১৩৩৩ | ভবানীপুর | স্যার হরিশঙ্কর পাল কেটি | শ্রী শরৎচন্দ্র দত্ত এটর্নী |
| ৫ম — ১৩৩৪ | জোড়াসাঁকো | শ্রী রাজেন্দ্রলাল সাধু | রায়বাহাদুর ডাঃ হরিধন দত্ত |
| ৬ষ্ঠ — ১৩৩৫ | শিবপুর | রায়বাহাদুর ডাঃ হরিধন দত্ত | শ্রী যতীন্দ্র কুমার কুণ্ডু, হাওড়া |
| ৭ম — ১৩৩৬ | পটলডাঙা | শ্রী যজ্ঞেশ্বর বি.এ., মেমসিংহ | শ্রী হরিপদ হালদার, কলকাতা |
| ৮ম — ১৩৩৭ | বোলপুর | শ্রী শরৎচন্দ্র দত্ত এটর্নী | শ্রী গোষ্ঠিবিহারী দত্ত, বোলপুর |
| ৯ম — ১৩৩৮ | রিষড়া, হুগলী | রায়বাহাদুর তারকনাথ সাধু | শ্রী সারদাপ্রসাদ দে, রিষড়া |
| ১০ম — ১৩৩৯ | মহাসভাগৃহ | স্যার হরিশঙ্কর পাল কেটি | শ্রী প্রভাতচন্দ্র দত্ত বি.এল. |
| ১১শ — ১৩৪০ | মহাসভাগৃহ | শ্রী বনবিহারী চন্দ্র, বর্ধমান | শ্রী সত্যকুমার দাঁ, কলকাতা |
| ১২শ — ১৩৪১ | চুঁচুড়া | শ্রী কৃষ্ণচন্দ্র দত্ত, ভবানীপুর | রায় সাহেব মনীন্দ্রনাথ সাধু |
| ১৩শ — ১৩৪২ | কায়েটা | রায় সাহেব মনীন্দ্রনাথ সাধু | শ্রী বসতবিহারী চন্দ্র এম.এ. কাটোয়া |
| ১৪শ — ১৩৪৩ | ঢাকা | স্যার হরিশঙ্কর পাল কেটি | ডাঃ রাধেশ্যাম শাহ বণিক, ঢাকা |
| ১৫শ — ১৩৪৪ | মহাসভাগৃহ | ডাঃ রাখালচন্দ্র নাগ, বাঁকুড়া | শ্রী নকুলচন্দ্র নায়ক |
| ১৬শ — ১৩৪৫ | রাণীগঞ্জ | শ্রী নিত্যগোপালন রুদ্র | — |
| ১৭শ — ১৩৪৬ | নলহাটী | শ্রী প্রভাতচন্দ্র দত্ত বি.এল. | শ্রী তিনকড়ি দত্ত, মানভূম |
| ১৮শ — ১৩৪৭ | রঘুনাথপুর | শ্রী প্রভাতচন্দ্র দত্ত বি.এল. | শ্রী সতীশচন্দ্র নাগ, মেদিনীপুর |
| ১৯শ — ১৩৪৮ | মেদিনীপুর | শ্রী ইন্দুভূষণ বিদ, কলকাতা | শ্রী ব্রজনাথ বল, মধুপুর |
| ২০শ — ১৩৪৯ | মধুপুর | শ্রী বৈষ্ণবদাস দত্ত | শ্রী নিতাইচরণ পাল, কলকাতা |
| ২১শ — ১৩৫০ | কলকাতা | ডাঃ রাধেশ্যাম শাহ বণিক | শ্রী রামেরণু দাস, পাটুলী |
| ২২শ — ১৩৫১ | পাটুলী, বর্ধমান | শ্রী বিজয়কৃষ্ণ দত্ত এটর্নী | শ্রী সতীশচন্দ্র দে, পুরুলিয়া |
| ২৩শ — ১৩৫২ | পুরুলিয়া | ডাঃ লক্ষ্মীনারায়ণ দাস এম.বি. | শ্রী সতীশচন্দ্র দে, পুরুলিয়া |
| ২৪শ — ১৩৫৩ | মহাসভাগৃহ | শ্রী বসতবিহারী চন্দ্র দাস | শ্রী শিশিরকুমার দত্ত |
| ২৫শ — ১৩৫৪ | বাঁকুড়া | শ্রী জলধিনাথ সাধু | শ্রী রামঅক্ষয় লাহা, বাঁকুড়া |
| ২৬শ — ১৩৫৫ | ভবানীপুর | শ্রী শ্যামাপদ দে, মানভূম | ডাঃ বিশেষ্বর দত্ত, কলকাতা |
| ২৭শ — ১৩৫৭ | মহাসভাগৃহ | ডাঃ রাখালচন্দ্র নাগ, বাঁকুড়া | শ্রী বিশ্বনাথ দে, কলকাতা |
| ২৮শ — ১৩৫৯ | জোড়াসাঁকো | শ্রী গৌরগোপাল সিংহ | শ্রী যুগোলকৃষ্ণ হালদার |
| ২৯শ — ১৩৬৩ | মহাবোধি সোসাইটি হল | শ্রী হরিমোহন পাল | শ্রী কেশবচন্দ্র দাঁ |
| ৩০শ — ১৩৬৯ | মহাবোধি সোসাইটি হল | শ্রী কেশবচন্দ্র দাঁ | শ্রী ইন্দুভূষণ দত্ত |
| ৩১শ — ১৩৭০ | মহাবোধি সোসাইটি হল | শ্রী শিশিরকুমার দত্ত | শ্রী যতীন্দ্রনাথ নাগ |
| ৩২শ — ১৩৭২ | বালি, হাওড়া | শ্রী দুর্গাচরণ দত্ত | শ্রী মানিকলাল দত্ত |
| ৩৩শ — ১৩৭৪ | মহাবোধি সোসাইটি হল | শ্রী দুর্গাচরণ দত্ত | শ্রী মানিকলাল দত্ত |
| ৩৪শ — ১৩৭৬ | বনগ্রাম | শ্রীসুধীরমোহন দত্ত | শ্রী পুলিনচন্দ্র দাঁ |
| ৩৫শ — ১৩৭৮ | রঘুনাথপুর | শ্রী রমেন্দ্রমোহন দত্ত | শ্রী বক্তিমচন্দ্র সিংহ, বনগ্রাম |
| ৩৬শ — ১৩৮০ | রামপুরহাট, বীরভূম | শ্রী রতনচন্দ্র দত্ত, ধানবাদ | শ্রী মনোজেন্দ্রনাথ সেন, রামপুরহাট |
| ৩৭শ — ১৩৮৬ | কুচবিহার | শ্রী বিশ্বনাথ লাহা | শ্রী যতীন্দ্রমোহন দত্ত, করিমগঞ্জ |
| ৩৮শ — ১৩৮৮ | করিমগঞ্জ | শ্রী বিশ্বনাথ লাহা | শ্রী যাদবলাল দত্ত বণিক |
| ৩৯শ — ১৩৯৩ | বোলপুর | শ্রী গৌরাংচন্দ্র বণিক | শ্রী কাশীনাথ দে, বোলপুর |
| ৪০শ — ১৩৯৬ | দুর্গাপুর | শ্রী গৌরাংচন্দ্র বণিক | ডাঃ মদনমোহন দত্ত, দুর্গাপুর |
| ৪১শ — ১৪০০ | নবদ্বীপ, নদিয়া | শ্রী হরিশঙ্কর দাঁ | শ্রী সুভাষচন্দ্র বণিক, বর্ধমান |
| ৪২শ — ১৪০৪ | বর্ধমান | শ্রী হরিশঙ্কর দাঁ | শ্রী বিপ্রদাস দত্ত, বর্ধমান |
| ৪৩শ — ১৪০৮ | রাধাকুণ্ড, উত্তর প্রদেশ | শ্রী গৌরাংচন্দ্র বণিক | শ্রী মনোরঞ্জন বণিক, করিমগঞ্জ |
| ৪৪শ — ১৪১০ | তারাপীঠ, বীরভূম | শ্রী রবিধন দত্ত | শ্রী প্রভাতকুমার হালদার, সোনামুখী |
| ৪৫শ — ১৪১৮ | বাঁকুড়া | শ্রী অমল কৃষ্ণ পাল | শ্রী মনোহার চন্দ্র ঘর, সোনামুখী |
| ৪৬শ — ১৪১৮ | রাধাকুণ্ড, উঃ প্রদেশ | শ্রী রাইচাঁদ সাহা | শ্রী মনোরঞ্জন বণিক, করিমগঞ্জ |
| ৪৭তম — ১৪২২ | পুরী, উড়িষ্যা | শ্রী বলরাম কুণ্ডু | শ্রী গোদুলকুমার দে, বোলপুর |
| ৪৮তম — ১৪২৬ | তারাপীঠ, বীরভূম | শ্রী বলরাম কুণ্ডু | শ্রী স্বদেশ রঞ্জন দত্ত, রামপুরহাট |
| ৪৯-তম — ১৪৩১ | গড়বেতা, পশ্চিম মেদিনীপুর | শ্রী প্রশান্ত কুমার দত্ত | শ্রী সুদীপ কুমার দত্ত, গড়বেতা |
The Gandhabanik community became known as one of the various professional and social groups in Hindu society.
Become a Member